এশিয়া কাপে না থাকা রিজওয়ান পেলেন সিপিএলে সুযোগ, সাকিবদের দলে খেলবেন

এশিয়া কাপে না থাকা রিজওয়ান পেলেন সিপিএলে সুযোগ, সাকিবদের দলে খেলবেন

পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের জায়গা হয়নি এশিয়া কাপ খেলতে যাওয়া পাকিস্তান দলে, কারণ টুর্নামেন্ট টি-টোয়েন্টি ফরম্যাটে। ফলে এশিয়া কাপে তার সময় বেশিরভাগই বেকারভাবে কেটে যাচ্ছিল।

তবে এবার তার বেকারত্ব কাটছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে। চলমান ২০২৫ আসরে সাকিব আল হাসানের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস তাকে লিগের মাঝপথে দলে নিয়েছে।

প্রাথমিকভাবে দলের সদস্য ছিলেন আফগানিস্তানের পেসার ফজলহক ফরুকি। তবে জাতীয় দলের দায়িত্বে ব্যস্ত হওয়ার কারণে তার পরিবর্তে রিজওয়ানকে নেওয়া হয়েছে। ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে প্যাট্রিয়টস রিজওয়ানের অন্তর্ভুক্তির ঘোষণা দেবে। তবে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে আসন্ন ম্যাচে তার খেলা এখনও অনিশ্চিত।

রিজওয়ানের সিপিএলে এটি অভিষেক, এবং এটি তার দ্বিতীয় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। এর আগে তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সিপিএলে অংশ নেওয়ার ছাড়পত্র (এনওসি) দিয়েছে।

প্যাট্রিয়টস দলে ইতিমধ্যেই পাকিস্তানি দুই পেসার নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি ছিলেন। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *