তামিমকে দেখতে গিয়ে গুরুত্বপূর্ণ যে ঘোষণা দিলেন ক্রীড়া উপদেষ্টা

তামিমকে দেখতে গিয়ে গুরুত্বপূর্ণ যে ঘোষণা দিলেন ক্রীড়া উপদেষ্টা

তামিম ইকবালকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে ঢাকায় আনা হয়। রাত ১০টার কিছু পরেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তামিমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। একই সময়ে সেখানে উপস্থিত হন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তামিমকে দেখে বের হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, “আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তার মানসিক শক্তি অনেক দৃঢ়, যা আমি দেখেছি। পরিবারের সঙ্গেও কথা হয়েছে, সবাই এখন স্বস্তিতে আছেন। চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন, আশা করি শিগগিরই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।”

এর আগে, রাত ৮টা ৩৭ মিনিটে তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় এবং তাকে সিসিইউ বিভাগে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালের বাইরে তামিমের ভক্ত ও সমর্থকদের ভিড় দেখা যায়।

এদিকে, ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমানও রাতে হাসপাতালে এসে তামিমকে দেখেন। পরে তিনি গণমাধ্যমকে জানান, তামিমের চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং ব্যাংককে পাঠানোর জন্য ভিসার কাজ শুরু হয়েছে। তিনি নিজেও তামিমের সঙ্গে ব্যাংকক যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *