তামিম এর চ্যালেঞ্জে হার মানলেন সুনীল গাভাস্কার,ভারতের মাটিতে এ যেন এক অন্য খান সাহেব

তামিম এর চ্যালেঞ্জে হার মানলেন সুনীল গাভাস্কার,ভারতের মাটিতে এ যেন এক অন্য খান সাহেব

তামিম ইকবালের ট্যাকনিক্যাল জ্ঞান বরাবরই ভালো, যা তিনি ভারত সিরিজে ধারাভাষ্যকার হিসেবে চমৎকারভাবে প্রদর্শন করেছেন। তবে ট্যাকনিক্যাল জ্ঞানের পাশাপাশি ট্যাকটিক্যাল জ্ঞানও কম নয় তার, যা প্রমাণিত হলো যখন স্বয়ং সুনীল গাভাস্কারকে কৌশলের লড়াইয়ে হারিয়ে দিলেন।

কানপুর টেস্টে ভারতের ব্যাটসম্যানরা তখন আক্রমণাত্মক মেজাজে খেলছিলেন। ঠিক সেই সময়ে ধারাভাষ্য কক্ষ থেকে তামিম বলেন, “ভারতের আক্রমণাত্মক মানসিকতা দেখে মনে হচ্ছে তারা ঋষাভ পান্তকে চার নম্বরে পাঠাবে। আপনি কী মনে করেন, সানি ভাই?”

কিন্তু গাভাস্কার তামিমের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, “আমি বুঝতে পারছি না তুমি কেন কোহলিকে ওই পজিশনে দেখছো না। সে তো এই পজিশনে দীর্ঘদিন ধরে দারুণ ব্যাটিং করছে।”

তামিম নিজের যুক্তি দাঁড় করিয়ে গাভাস্কারকে লেফট-রাইট কম্বিনেশনের কৌশল মনে করিয়ে দেন, তবে গাভাস্কার তাঁর অবস্থানেই অনড় থাকেন। তিনি জানান, কোহলির আগে পান্তকে পাঠানোর সিদ্ধান্ত ভারত নেবে না।

তবে শেষমেশ তামিমের কথাই সত্য প্রমাণিত হয়। যশস্বী জয়সওয়ালের বিদায়ের পর ভারত পান্তকেই চার নম্বরে নামায়। আগের ম্যাচে সেঞ্চুরি করার পর পান্তের এই সুযোগ প্রাপ্য ছিল, এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাঁর খেলার ধরনও ছিল যথাযথ।

যদিও কোহলির পারফরম্যান্সে তিনি পান্তের চেয়ে এগিয়ে যান। পান্ত যেখানে ১১ বলে ৯ রান করেন, সেখানে কোহলি ৩৫ বলে ৪৭ রানের একটি দারুণ ইনিংস খেলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *