নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা হয়েছে কানপুর।

নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা হয়েছে কানপুর।

সিরিজের আগেই হিন্দু মহাসভা নামের এক সংগঠন কানপুর টেস্ট ঘিরে দিয়েছিলো হুমকি ।ভেন্যু বদল হয় কিনা এমন একটা শঙ্কাও কাজ করেছিল। তবে সূচি অনুযায়ী কানপুরেই হতে যাচ্ছে ম্যাচ। এবং খেলা নির্বিঘ্নে আয়োজন করতে উত্তরপ্রদেশ প্রশাসন বাংলাদেশ  দলকে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে।

বাংলাদেশে ক্ষমতার পালাবদল কেন্দ্র করে চলমান রাজনৈতিক অস্থিরতায় আক্রান্ত হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়। হিন্দুদের উপর বাংলাদেশে হামলার প্রতিবাদেই কানপুর টেস্ট বাতিলের দাবি জানায় হিন্দু মহাসভা। খেলা হলে তারা প্রতিহত করারও ঘোষণা দেয়।

তবে আমলে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড । দেশটির কেন্দ্রীয় সরকার ও উত্তর প্রদেশ রাজ্য সরকারও কঠোরভাবে হিন্দু মহাসভাকে দমন করে খেলা আয়োজন করছে। ইতোমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে সংগঠনটির কয়েকজন কর্মীকে ।

কানপুরের ডিসিপি রাজেশ শ্রীভাস্তাব দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন টেস্ট ঘিরে তারা যেভাবে সাজিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা, ‘এখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। একটা হচ্ছে আইসোলেশন কর্ডন। যেটা মাঠ, পিচ ও স্পর্শকাতর এলাকাকে সুরক্ষা করবে। মাঝের আরেক স্তর থাকবে প্যাভিলিয়নে। এরপর বাইরে রাস্তার দিকে থাকবে আরেক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।’

একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সব দেখভাল করা হবে। পুরো এলাকা ঘিরে সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকবে বলে জানান তিনি।এক হাজারের বেশি পুলিশ কর্মকর্তা বিভিন্ন বিভাগের নির্দিষ্ট দায়িত্ব পালন করবেন। পুলিশের এই কর্মকর্তা জানান, দুই দলকেই সমান নিরাপত্তা বলয়ের ভেতর রাখা হবে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *