যে কারনে ৪৮ ঘণ্টা কোথাও স্থানান্তর করা যাবে না তামিমকে

যে কারনে ৪৮ ঘণ্টা কোথাও স্থানান্তর করা যাবে না তামিমকে

মোহামেডানের হয়ে ডিপিএল ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে উপস্থিত হন তামিম ইকবাল। তবে হঠাৎ করে ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হন তিনি এবং তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সাভারের কেপিজে হাসপাতালে তামিমের হার্টে একটি রিং বসানো হয়েছে এবং তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। জ্ঞান ফেরার পর তামিম তার পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন। তবে আপাতত তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।

আগামী ৪৮ ঘণ্টা তামিমকে পর্যবেক্ষণে রাখা হবে এবং এই সময়ে তাকে কোথাও স্থানান্তর করা হবে না। তিনি সাভারের কেপিজে হাসপাতালেই থাকবেন। তামিমের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

তামিমকে দেখতে সাভারের কেপিজে হাসপাতালে একে একে পৌঁছান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও পরিচালকরা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ, নাজমুল আবেদিন, ফাহিম মাহবুবুল আনামসহ আরও বোর্ড কর্মকর্তারা হাসপাতালে গিয়েছেন।

এছাড়া, তামিমকে দেখতে তার বন্ধু মুশফিকুর রহিমও হাসপাতালে পৌঁছান। মুশফিক ছাড়াও, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম মলিন মুখে হাসপাতালে উপস্থিত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *