২০০৮ সালের পর থেকে মৌসুমের প্রথম ম্যাচে অপরাজিত থাকার ধারায় রিয়াল মাদ্রিদ

২০০৮ সালের পর থেকে মৌসুমের প্রথম ম্যাচে অপরাজিত থাকার ধারায় রিয়াল মাদ্রিদ

লা লিগার নতুন মৌসুম দারুণভাবে শুরু করল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি স্বাগতিকরা। বিরতির ছয় মিনিট পর হুয়ান ক্রুজের ফাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপরও আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি লস ব্লাঙ্কোস।

শেষ সময়ে চাপ বাড়ায় ওসাসুনা। যোগ করা সময়ে আবেল ব্রেটোনেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পড়ে অতিথিরা। তবু সমতায় ফেরার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু আন্তে বুদিমিরের ছয় গজ বক্স থেকে নেওয়া হেড গোলপোস্টের বাইরে চলে যায়।

এই জয়ে ২০০৮ সালের পর থেকে লা লিগার উদ্বোধনী ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখল রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, “মৌসুমটা জয় দিয়ে শুরু করাটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওসাসুনা কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছিল, তবে শেষ পর্যন্ত জয়টাই মুখ্য।”

রিয়ালের নতুন কোচ জাবি আলোনসোর জন্যও দিনটি ছিল স্মরণীয়। লা লিগায় নিজের প্রথম ম্যাচেই জয় দিয়ে কোচিং অভিষেক করলেন তিনি। চোটের কারণে জুড বেলিংহাম, কামাভিঙ্গা, মেন্ডি ও এন্দ্রিককে ছাড়াই নামতে হয় তাকে, নিষেধাজ্ঞায় ছিলেন না রুডিগারও। তবু নতুন সাইনিংদের নিয়ে গড়া দলকে তিন পয়েন্ট এনে দেন তিনি।

আলোনসো বলেন, “কোচ হিসেবে এখানে ফিরে আসাটা বিশেষ কিছু। আশা করি, এটা আরও অনেক সাফল্যের সূচনা।”

এর আগে নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনা মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছিল। তাই প্রতিদ্বন্দ্বীকে টপকে সমানতালে মৌসুম শুরু করল রিয়ালও, এমবাপ্পের একমাত্র গোলেই নিশ্চিত হলো গুরুত্বপূর্ণ জয়।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *